সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :
| আপডেট: ২ মে, ২০২৬, ০৫:৩১ পিএম | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৪:৫২ পিএম
সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপরিষদ সদস্য, ময়মনসিংহ জেলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন (৮৮) মারা গেছেন। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। আজ বাদ যোহর ঢাকায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার (৩ মে)  ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, দুপুর ৩ টায় ফুলবাড়ীয়া সরকারী হাই স্কুল মাঠ এবং বিকেল ৫ টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে দাফন করা হবে। মরহুমের বড় ছেলে ইমদাদুল হক সেলিম তার ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে