ত্রিশালে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ১১:৩৯ পিএম
ত্রিশালে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) ভোরে উপজেলার কানিহারী ইউনিয়নের তালতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার ভোরবেলা  ত্রিশাল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কানিহারী ইউনিয়নের তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন তালতলা এলাকার একটি নির্দিষ্ট স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, বাবুল আহাম্মেদ, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, হাসমত আলী, নাজমুল ইসলাম। গ্রেফতার সকলেই কানিহারী ইউনিয়নের তালতলা এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর আহাম্মদ জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জুয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।