দেবহাটায় পুলিশের অভিযানে ৩০পিচ ইয়াবাসহ আটক ১

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা): | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৮ পিএম
দেবহাটায় পুলিশের অভিযানে ৩০পিচ ইয়াবাসহ আটক ১

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে থানায় কর্মরত এসআই আল-আমিন, এএসআই সাগর আলী, এএসআই আলাউদ্দীন আলী ও এএসআই ইব্রাহীম রাসেল সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-১৩/০৯/২০২৬ তারিখ সকাল ১ঙ টার দিকে দেবহাটা থানার দক্ষিন কোমরপুর সাকিনস্থ্ জনৈক শহিদুল ইসলাম এর চায়ের দোকানের সামনে কোমরপুর থেকে পারুলিয়াগামী পাকা রাস্তার উপর হতে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আবুল হাসান মৃধা (৪০), পিতা- ইয়াজি মৃধা, সাং- উত্তর কোমরপুর, থানা-দেবহাটা,  জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং-০৫। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে। সেই চলমান অভিযানের অংশ হিসেবে আটককৃত আসামীকে মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামীকে ইং-১৩/০৯/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।