কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাটির ৩টি ইউনিয়ন হাওর অধ্যুষিত উপজেলা। ঐ হাওরে ৭৭ জন সহকারী শিক্ষকের মধ্যে ৪২ জন নতুন সহকারী শিক্ষক আজ সোমবার যোগদান করেছেন বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। জানা যায়, এছাড়াও ১১১টি বিদ্যালয়ের মধ্যে ৩১ জন প্রধান শিক্ষক রয়েছেন। বাকী ৮০টি বিদ্যালয়ে ৮০ জন প্রধান শিক্ষক শূণ্য পদ রয়েছে। যারা এখন পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। বাজিতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, হাওরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভালো লেখাপড়ার জন্য এসব শিক্ষক দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, পিছিয়ে পড়া অভিভাবকদের সচেতন করার জন্য ও ভালো শিক্ষা দেওয়ার জন্য সহকারী শিক্ষক পদায়ন করা হয়েছে।