কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর গ্রামের ৫ম শ্রেণির (১১) শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে থানার পুলিশ মৃত আঃ লতিফের ছেলে আঙ্গুর মিয়া (৬০) কে আজ ভোর রাতে গ্রেফতার করেছে। জানা যায়, ছাতিরচর গ্রামের মোঃ হযরত আলীর মাদ্রাসা পড়ুয়া মেয়ে দুই বান্ধবী নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তখন অনুমান রাত সাড়ে ১০ টার দিকে আঙ্গুর মিয়া হযরত আলীর মেয়ে (১১) কে ধর্ষন ও স্লীলতা হানি করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ঘটনায় নিকলী থানার এস.আই শারীফুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।