বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঈদগাঁও উপজেলা আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা প্রথমবারের মতো আগামীকাল ৩১ অক্টোবর রোজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
ঈদগাহ রশিদ আহমদ কলেজ ক্যাম্পাসে সকাল ১০ টা থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন এসোসিয়েশনের উপদেষ্টা ও ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এসোসিয়েশনের সভাপতি একেএম জাহাঙ্গীর বাঙালি জানান, একই দিন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এসোসিয়েশনের সদস্য সচিব মিজবাহুর রহমান জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এবং ব্যাপক ভাবে এ পরীক্ষার আয়োজন করা হবে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা উপজেলার সহস্ত্রাধিক ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় ও পরিচিত হওয়ার সুযোগ পাবে।