মতলবে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৫৫ পিএম
মতলবে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের মতলব পৌরসভার সাবেক নির্বাচিত প্রথম চেয়ারম্যান, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরুর জানাজার নামাজ শেষে রাস্ট্রীয় মর্যাদায় দেয়া হয়। 

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বাদ আছর নিউ হোস্টেল  মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম। এ সময় ওসি (তদন্ত)  অখিল চন্দ্র সরকার, ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল,  বিভূতি-ভূষণ সরকার, রুহুল আমিন, নূরল আলম উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় দ্বিতীয় জানাজা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর জানাজায় দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতলব প্রেসক্লাবের আহবায়ক ও মরহুমের ভাতিজা আমির খসরু বলেন, তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে  শুক্রবার  দুপুর সাড়ে বারোটায় শহরের নবকলসের নিজ বাসভবনে মারা যান।

তাঁর জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার প্রমুখ।

বক্তারা নূরুল ইসলাম নূরুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা, জনপ্রতিনিধিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

আপনার জেলার সংবাদ পড়তে