ঈদগাঁওয়ে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা শনিবার

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৪৪ পিএম
ঈদগাঁওয়ে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা শনিবার

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঈদগাঁও উপজেলা আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা প্রথমবারের মতো আগামীকাল ৩১ অক্টোবর রোজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।

ঈদগাহ রশিদ আহমদ কলেজ ক্যাম্পাসে সকাল ১০ টা থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন এসোসিয়েশনের উপদেষ্টা ও ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এসোসিয়েশনের সভাপতি একেএম জাহাঙ্গীর বাঙালি জানান, একই দিন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।  এসোসিয়েশনের সদস্য সচিব মিজবাহুর রহমান জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এবং ব্যাপক ভাবে এ পরীক্ষার আয়োজন করা হবে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা উপজেলার সহস্ত্রাধিক ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় ও পরিচিত হওয়ার সুযোগ পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে