দক্ষিণ গফরগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪২ পিএম
দক্ষিণ গফরগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) গভীর রাতে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই জয়নাল আবেদীন সংগীয় ফোর্সের সহায়তায় মশাখালী স্কুল বাজার এলাকায় থেকে ৩ জন ও লংগাইর কুমারপাড়া এলাকায় থেকে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার

মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজার গ্রামের তোফাজ্জল হোসেন মেম্বারের ছেলে তারেক মিয়া (২৯), বলদী মধ্যপাড়া গ্রামের মরহুম জসিম উদ্দিনের ছেলে মোঃ সৈকত (১৯) ও বলদী মধ্যপাড়া গ্রামের মোঃ নূর ইসলামের ছেলে মোঃ মোরসালিন ওরফে মিশা (২৩)। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া লংগাইর ইউনিয়নের লংগাইর (টান লংগাইর কুমারবাড়ী) গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মরহুম মনিরুল ইসলামের ছেলে মইনুল ইসলাম (৪৫)। এ সময় তাদের কাছ থেকেও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, পৃথক দুটি ঘটনায় পাগলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মল, অপরাধ দমন এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে