রাউজানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সহায়তা প্রদান

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৭:২৪ পিএম
রাউজানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সহায়তা প্রদান

চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা বৃত্তি, দুস্থ ও চিকিৎসা সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে রাউজানের মধ্যম বিনাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুমন বড়ুয়া। বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গকুল কান্তি বড়ুয়ার সভাপত্বিতে ও সৌরভ বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মতিউল করিম চৌধুরী নয়ন, বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, ট্রাস্টি মিশন বড়ুয়া,পৃষ্টপোষক নীহার বড়ুয়া, স্বপন বড়ুয়া, সহ-সভাপতি সুব্রত বিকাশ বড়ুয়া, ট্রাস্টি চন্দন বড়ুয়া, মাস্টার রঞ্জন বড়ুয়া, রনজন বড়ুয়া, পৃষ্টপোষক মিসেস রুচিরা বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, সৈকত বড়ুয়া, জুলি বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, আরযমিত্র বড়ুয়া, নন্দিতা বড়ুয়া দীপ্ত বুড়য়া। অনুষ্ঠানে কৃতি ও অসচ্ছল শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি দুস্থদের আর্থিক সহায়তা ও চিকিৎসা অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে