চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মধ্যম বিনাজুরী গ্রামের শান্ত-নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ‘নীরব ভূমি অপ্রমাদ ভাবনা কেন্দ্র’-এ গত শুক্রবার ‘ধর্মদর্শন সেবক পরিষদ’-এর উদ্যোগে এক অনন্য সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শনাচার্য, অভিধর্ম কথিক, বহুভাষাবিদ ও পণ্ডিত সুদেশক ভদ্দন্ত পঞ্ঞাদীপ মহাথের একক ধর্মদেশনা প্রদান করেন। তাঁর প্রজ্ঞাময় দেশনায় উপস্থিত পুণ্যার্থীরা গভীরভাবে উপকৃত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদ্দন্ত তপানন্দ ভিক্ষু, মধ্যম ইদিলপুর জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ জয়শ্রী ভিক্ষুসহ ভিক্ষুসংঘের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভাবনা কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লায়ন ছোটন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি লায়ন তমাল কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন তীর্থসুধাকর বাবু জাপান বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাবনা কেন্দ্রের সেবক কমিটির সভাপতি বাবু বাসু বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক মিঠুন বড়ুয়া, অর্থ সম্পাদক প্রজ্ঞাজয় বড়ুয়া, চন্দন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, ইঞ্জিনিয়ার রিপন বড়ুয়া, প্রীতম বড়ুয়া, সুপম বড়ুয়া, সৌরভ বড়ুয়া, অপূর্ব বড়ুয়া, রবি বড়ুয়া, রোমেন বড়ুয়া, ডাক্তার রাজু বড়ুয়া, ছোটন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, সৌমেন বড়ুয়া ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মিঠুন বড়ুয়া।