চাঁদপুরে গাঁজার গাছসহ চাষী আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১০:৫৪ এএম
চাঁদপুরে গাঁজার গাছসহ চাষী আটক

চাঁদপুরে ইউটিউব দেখে গাঁজা চাষ করতে আটক হয়েছেন ফরিদগঞ্জের যুবক বিল্লাল হোসেন(৪০)। তার চাষকৃত জমি হতে অন্তত ২৫টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। ২৯ মার্চ রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি হেলাল উদ্দিন। এর আগে থানা প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, ‘শয়তানে পাইছে-তাই গাঁজা চাষ করতে গেছি। নিজের ৮-১০ হাত জমিতে গাঁজা গাছগুলো রোপন করেছি। মূলত ইউটিউব দেখে আমি গাঁজা চাষ করতে উদ্বুদ্ধ হয়েছি’। ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম বলেন,বিল্লাল হচ্ছেন গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। আমি সঙ্গিয় ফোর্সসহ তার বাসায় গিয়ে তার মালিকানাধীন জমি হতে ২৫টি গাঁজাসহ তাকে আটক করি। চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন বলেন, বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে