নড়াইলের কালিয়া প্রেসক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে আলী হায়দার মিকুকে সভাপতি ও মোঃ আল ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ১০ টায় মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আজমল হোসেনের সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ সাল পর্যন্ত ত্রিবার্ষিক এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি পদে যথাক্রমে এম এম মাসুমার রহমান মাসুম , মোঃ মাহফুজুর রহমান ও মোঃ সাজিদুল ইসলাম শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মো: রাশেদ কামাল, কাজী শরিফুল ইসলাম ও খাইরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ, অর্থ বিষয়ক সম্পাদক এস, এম, সাফায়েত হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কওসার মোল্লা, দপ্তর সম্পাদক মোসা: বিন্দিয়া খাতুন, সহ-দপ্তর সম্পাদক মো: আহসান হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ নাসির মাহমুদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জিহদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ জগলু, সমাজ কল্যাণ বিষয়ক সস্পাদক মোঃ বাবলু মল্লিক, গ্রন্থাগার সস্পাদক মোঃ রাসেল শেখ আখের, সহ-গ্রন্থগার সম্পাদক রাসেল মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাচিবুর রহমান, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সস্পাদক মোঃ জুয়েল চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম মনোনীতি হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন আলমগীর হোসেন, মোঃ মামুন হাচান, মোঃ কামরুল ইসলাম, মোঃ কবিরুল ইসলাম, এসএম ইজাজুল হক ও মোঃ হাচিব মল্লিক। সভার শুরুতেই কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে মো. সাইফুর রহমান বিশ্বাস, মো. ইসমাত মোল্যা, বাবুল খান ও মো.তরিকুল ইসলাম (আকাশমনি)- এর সমন্বয়ে একটি নির্বাচন প্রক্রিয়া কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট ত্রিবার্ষক পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়। এছাড়া, সভায় ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটিকে দায়িত্ব পালনে বক্তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।