সেনবাগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম
সেনবাগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেনবাগে মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে ওপেন হাউজ ডে করেছে সেনবাগ থানা পুলিশ।  সোমবার সেনবাগ পৌরসভা  বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত)হযরত আলী মিলন ও থানার  সেকেন্ড অফিসার এস আই জাকির হোসেন,এসময় বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক, চন্দন হোসেন রাজু,  সেনবাগ পৌরসভা যুব জামায়াত সভাপতি আলা উদ্দিন আলো প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে