চাঁদপুর জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন বিএনপির অ্যাড. সলিম উল্যাহ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৩:৪৩ পিএম
চাঁদপুর জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন বিএনপির অ্যাড. সলিম উল্যাহ

দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে প্রশাসকদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সুবাদে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিজ্ঞ আইনজীবী অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং তাঁর ক্লিন ইমেজের জন্য পরিচিত। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।  তিনি দীর্ঘ সময় ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন। 

অ্যাড. সলিম উল্যাহ সেলিম ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর জেলার ৫টি আসনে দলের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী ছিলেন।

স্থানীয় জনপ্রিয়তা: জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্রদল ও যুবদল থেকে উঠে আসা চাঁদপুরের বিএনপিতে অ্যাড. সলিম উল্যাহ সেলিম  নেতাকর্মীদের কাছে এবং মহলের কাছে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত রাজনৈতিক নেতা।  জেলা পরিষদ আইনের আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে