জমে ওঠেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার-প্রচারণা

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৩:৫৯ পিএম
জমে ওঠেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার-প্রচারণা

আসন্ন ২রা এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন। ঐদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরমধ্যে দুপুর সোয়া ১টা হতে পৌনে ২টা পর্যন্ত ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের বিরতি। নির্বাচনের আগেরদিন দুপুর ১টার পর সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। এ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩টি প্যানেল। এগুলো হলো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত "মোঃ সহিদ উল্লাহ-মোঃ মাহাবুবুল হক খন্দকার" প্যানেল এবং কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত "মোঃ ইউসুফ আলী-মোঃ তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)" প্যানেল এবং নিরপেক্ষ প্যানেল "ফারুক-জামান" পরিষদ। এ বছর ১২শ ৮৭জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে পরদিন ৩ এপ্রিল (শুক্রবার) ফলাফল ঘোষণা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী বলেন- নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠলেও প্রতিপক্ষের প্রতি ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার কৌশল দেখা যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করে কেউ সফল হতে পারবে না বলেও মনে করছেন আইনজীবীদের একাংশ।

সরেজমিন ঘুরে জানা যায়- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ সহিদ উল্লাহ-৪, সহ-সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ আবদুল বাতেন মজুমদার ও এডভোকেট মোঃ জাকির হোসেন-৪, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার, ট্রেজারার পদপ্রার্থী এডভোকেট মোঃ আবু মুছা ভূঁঞা, লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল), এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, আইটি সম্পাদক পদপ্রার্থী এডভোকেট ফারহানা সেলিম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ সাইফুর রহমান (সায়েম) এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল, এডভোকেট বেলাল হোসেন, এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, এডভোকেট মোঃ লোকমান হোসেন ও এডভোকেট মোঃ সাইফুল ইসলাম।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একাংশ কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল থেকে সম্পাদকীয় পাঁচটি পদে নির্বাচন করছেন। এরা হলেন- সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ নূরুল হুদা কাজল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ), লাইব্রেরী সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ আরিফুর রহমান (জামিল) ও রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোঃ মোজাদ্দেস হাসান আদনান।

এদিকে, নিরপেক্ষ প্যানেল "ফারুক-জামান" পরিষদের সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি পদপ্রার্থী এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান-২ ও এডভোকেট মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান), সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ হারুনুর রশীদ (সবুজ), আইটি সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহ আলম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মোঃ আশফাক উদ্দিন ঝোটন এবং কার্যকরী নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট নিগার সুলতানা (সোনিয়া) ও এডভোকেট নসরুল হাসান অপু। এছাড়াও লাইব্রেরী সেক্রেটারি পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন এডভোকেট মোঃ জহিরুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে