আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পরিকল্পনা প্রণয়নে উন্মুক্ত স্টেকহোল্ডার সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৭:৫৭ পিএম
আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পরিকল্পনা প্রণয়নে উন্মুক্ত স্টেকহোল্ডার সভা

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০.৩০ টায় সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং রূপান্তর, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের জন্য একটি পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। শুরুতে টঙগঙ মোঃ মিনহাজুল হক স্বাগত বক্তব্য প্রদান করে সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান বলেন, এই পাঁচ বছরের পরিকল্পনা কাশিমাড়ী ইউনিয়নের জন্য একটি কৌশলগত ও সুষম উন্নয়নের শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে রাস্তা, সেতু, পানি নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সভায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রভাস চন্দ্র, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সদর বাজার কমিটির সভাপতি আলমগীর আলম পিন্টু, সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, ইয়াহিয়া ইকবাল, আছাদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ, এস এম সাহেব আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার জেলার সংবাদ পড়তে