কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বিকেলে সীমান্তের দশামারা শেওড়াতলা মাঠ এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শেওড়াতলা বিওপির অধীনে নিয়োজিত একটি চৌকস সীমান্ত টহল দল এই অভিযান চালায়। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ২৩৩ গ্রাম গাঁজা এবং ৩,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত এই মাদক ও অবৈধ ঔষধের আনুমানিক সিজার মূল্য ৯,৩০,৮০৫/- (নয় লক্ষ ত্রিশ হাজার আটশত পাঁচ) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এই ধরনের পরিকল্পিত অভিযান ও জোরদার নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।