অভয়নগরে তিন মাদকসেবীকে কারাদণ্ড

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৫:৩০ পিএম
storage/2026/april/01/news/fair-news-service_69cd01c4cfcfa-1775043012.jpg

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামির অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্র্চ) দিবাগত রাত ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের জিয়া বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস (২২), একই গ্রামের আবুল শেখের ছেলে রাব্বি শেখ (২২) ও আসলাম হোসেন গাজীর ছেলে সাজিদ আরমান (২৩)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামির অভিযোগে হাসিব বিশ্বাস, রাব্বি শেখ ও সাজিদ আরমান নামে তিন যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।   এ বিষয় বুধবার (১ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতবেক তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে