কুমিল্লায় ৫৪ বোতল বিদেশী মদসহ আটক ১

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৬:১৮ পিএম
কুমিল্লায় ৫৪ বোতল বিদেশী মদসহ আটক ১

কুমিল্লায় বিদেশী ২৫ বোতল রিয়েল গ্রীণ হুস্কি মদ, ১১ বোতল রিয়েল স্টিক হুস্কি মদ, ১৭ বোতল রয়েল স্টিক  হুস্কি (৩৭৫ এমএল)সহ ৫৪ বোতল বিদেশীয় মদক সহ সুমন সাহা (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর  আব্দুল মতিন মাষ্টারের বাইতুত তাকওয়া নামীয় বিল্ডিং ২য় তলা ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করেছে। আটকৃত সুমন সাহা তেলিকোনা মৃত শিবু রঞ্জন সাহার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান। জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুর রহমানের নির্দেশে কোতয়ালী থানা পুলিশের এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে বারাপাড়া এলাকায় অভিযান  চালায়। এ সময় বারাপাড়া মৃত মোঃ আবদুল মতিন মাষ্টারের বাইতুত তাকওয়া নামীয় বিল্ডিং এর ২য় তলার ভাড়াটিয়া সুমন সাহা(৪৬)কে আটক করে। পরে তার বসত ঘরে তল্লাশী চালিয়ে তার শয়ন কক্ষ হতে বিভিন্ন ধরনের ৫৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এ ঘটনায় বুধবার মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান জানান- সুমন সাহা ভারতীয় সীমান্তবর্তী এলাকা ক্রয় করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে অভিযান  চালিয়ে তার বসতঘর থেকে ৫৪ বোতল বিদেশীয় মদ উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েল করেন জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে