হাটহাজারীর

ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ পিএম
ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক

চটগ্রামের   হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়  পরিদর্শন করেছেন চট্টগ্রামের  স্থানীয় সরকারের উপ- পরিচালক  মোছাম্মৎ রাশেদা আক্তার। গত  মঙ্গলবার তিনি ৩নংমির্জাপুর  ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে তাঁর সাথে  উপস্থিত ছিলেন হাটহাজারী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ শাহেদ আরমান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোহাম্মদ নিয়াজ মোরশেদ, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে  অভ্যর্থনা জানান মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  মোঃ জাকির হোসেন  ও প্রশাসনিক কর্মকর্তা, মোহাম্মদ জাহেদ হোসেন (অতিরিক্ত দায়িত্ব)ইউপির সকল সদস্য- সদস্যগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপ-পরিচালক ইউনিয়ন পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ভিজিএফ ও ভিডব্লিউবিসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রম এবং গ্রাম আদালতের কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি ডিজিটাল সেন্টারের সেবা প্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, "ইউনিয়ন পরিষদ হলো তৃণমূলের মানুষের ভরসার জায়গা। সরকারি সেবা যেন সাধারণ মানুষের     দ্বোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছতার সাথে পৌঁছায়, সেদিকে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের  সজাগ থাকতে হবে।" তিনি পরিষদের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দাপ্তরিক শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে