পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা খ্রিস্টান পল্লীর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১ এপ্রি)। নিহত গৃহবধূ হলেন ফৈলজানা গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী মনিষা মন্ডল (২৫)। সে ফৈলজানা খ্রিস্টান পল্লীর আলোচিত সুবল মন্ডলের পুত্রবধূ। বুধবার সকাল ১১টার দিকে মনিষা মন্ডল অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত গৃহবধূর পরিবার ও এলাকার লোকজন জানান,মনিষাকে তার স্বামী মাঝেমধ্যেই শারিরীক নির্যাতন করতো। গত ২৭ মার্চ ঢাকা থেকে বাড়ি ্আসে তারা। এরপর মনিষাকে মারপিট করা হয়। মারপিটের কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে না নিয়ে বাড়িতেই রাখা হয়। বুধবার অবস্থার অবনতি হলে তাকে পাবনার হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর নিহতের পরিবারের মৌখিক অভিযোগে সবুজ মন্ডলকে আটক করেছে থানা পুলিশ। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান,এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। মৃতদেহ পাবনাতেই আছে। নিহতের স্বামীকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।