দৌলতখানে

দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে হাফিজ ইব্রাহিম সেনা পরিষদ

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৭:৩৬ পিএম
দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে হাফিজ ইব্রাহিম সেনা পরিষদ

ভোলার দৌলতখানে হাফিজ ইব্রাহিম সেনা পরিষদ বিএনপি ক্লাব দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার  দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ ওয়ার্ড আজিম উদ্দিন বাজারে রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ক্লাবের টিভি, টেবিল, চেয়ার ও আসবাবপত্র সহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়  অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল অফিসার) মো.ইব্রাহিম, দৌলতখান থানা অফিসার ইনচার্জ  ফখরুল ইসলাম, ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময়  উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া ও সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি উপস্থিত ছিলেন।   দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার জানান, কে বা কারা রাতের আঁধারে আগুন দিয়ে ক্লাবটি পুড়ে দিয়েছে। গত দুদিন আগে সোমবার রাতে  উত্তর জয়নগর ৮ নং ওয়ার্ডের ওতর উদ্দিন ঈদগা এলাকায় হাফিজ ইব্রাহিম পরিষদ ক্লাবটিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপি নেতা  জাহাঙ্গীর হাওলাদার বলেন, পালিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের লোকজন যারা এলাকা ছেড়ে পালিয়ে ছিল তারা ফের  এলাকায় এসে আগুন দেয়ার মত জঘন্য  নাশকতার কাজ করছে। তারাই আগুন দিয়েছে। তিনি অপরাধীদের চিহ্নিত করে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার দাবি করেন। দৌলতখান থানা অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।