কালীগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, ড্রাইভার আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ পিএম
কালীগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, ড্রাইভার আটক

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটিকাটা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান(৭)নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় উপজেলার মধুপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় অবৈধ ট্রাক্টরসহ অনিক নামের এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। নিহত শিশু মোস্তাফিজুর রহমান ওই গ্রামের আবুল কালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন। মধুপুর গ্রামের আমিনুর রহমান নান্টু জানান, বিকাল সাড়ে পাঁচটার সময় শিশু মোস্তাফিজুর বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে অবৈধ মাটিকাটা ট্রাক্টর এসে তাকে ধাক্কা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে মৃত্যু হয়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে