রাজশাহীর বাগমারা উপজেলায় জ্বালানি তেল বিক্রি সুষ্ঠুভাবে নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) ভবানীগঞ্জ ফিলিং স্টেশন, শিকদারী ফিলিং স্টেশন এবং মচমইল বাজার এলাকায় অবস্থিত সোহেল ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। এসময় বাগমারা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান চলাকালে মোটরসাইকেলের বৈধ লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৭টি মামলা দায়ের করে মোট ৭ হাজার
টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এসময় নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ ফিলিং স্টেশনগুলোতে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা তা নিবিড়ভাবে তদারকি করেন এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।