নাসিরনগরে ড্রামে ভর্তি ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ১১:১৫ এএম
নাসিরনগরে ড্রামে ভর্তি ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ড্রামে ভর্তি ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সাল মিয়া নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার সন্ধ্যায়  উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।  এসময় ৫ হাজার লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করেন  ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ । এসময় তিনি জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বভাগ বাজারে সেলিম এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ২৮ ড্রাম ডিজেল ও ৪ ড্রাম মোবিল পাওয়া যায়। যা ৫ হাজার লিটারের বেশি জ্বালানি তেল। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা । তিনি আরো জানান, এই জ্বালানি তেল উম্মুক্তভাবে বিক্রয় করা হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তিনি বলেন, “অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ মজুত ও জ্বালানি ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে