চাঁদপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আহমেদ জিয়াউর রহমান (উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ)। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকারের স্থলাভিষিক্ত হলেন। আহমেদ জিয়াউর রহমান বিসিএস (প্রশাসন) ২৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা বরিশাল। ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে মাঠপ্রশাসন গোছানোর অংশ হিসেবে সরকার দেশের বিভিন্ন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। ২৯ মার্চ চাঁদপুর সহ ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।