দৌলতখানে ৭০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :
| আপডেট: ৩ এপ্রিল, ২০২৬, ০৬:৩৭ পিএম | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৬:৩৭ পিএম
দৌলতখানে ৭০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

ভোলার দৌলতখানে অবৈধ ৭০০ লিটার  ডিজেল (জ্বালানি তেল) জব্দ করেছে প্রশাসন। শুক্রবার দুপুরে পৌনে একটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন  মজুমদার সুমন দৌলতখান থানা সংলগ্ন মাছঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে  চারটি ড্রামে রাখা  এ জ্বালানি তেল জব্দ করেন। দোকানের মালিক মোঃ মিজানুর রহমান  মজুদকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোকানে মজুদকৃত ডিজেল জব্দ ও  অবৈধ ভাবে ডিজেল রাখার দায়ে তাকে  ২০  হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  শাওন মজুমদার সুমন আমার দেশকে বলেন, বর্তমানে দেশে পেট্রোল অকটেনসহ জ্বালানি তেলের সংকট চলছে। অবৈধ মজুদকৃত জ্বালানি তেলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।