কলাপাড়ায় মাদক বন্ধে কম্বিং অপারেশনের দাবিতে মানববন্ধন

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ৫ এপ্রিল, ২০২৬, ০১:২৭ পিএম | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০১:২৭ পিএম
কলাপাড়ায় মাদক বন্ধে কম্বিং অপারেশনের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরে মাদককারবারী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকাল সাড়ে ১১টায় চম্পাপুরের সচেতন নাগরিক ও ছাত্র জনতা এ মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল,  কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।  কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌরভ আহমেদ শুভ'র সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম,  চম্পাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতাজুর রহমান কোয়েল, যুবদলের সদস্য সচিব  আসাদুজ্জামান হাওলাদার,  ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাব্বি মোল্লা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়ার চম্পাপুর ও ধানখালী এখন মাদকসেবী ও বিক্রেতাদের নিরাপদ ঘাটি। প্রশাসন অভিযান চালিয়ে দু,একজনকে আটক করলেও প্রভাবশালী মাদককারবারীরা আছে বহাল তবিয়তে।  তাই যুব সমাজকে বাঁচাতে কলাপাড়ার মাদকের স্পটগুলোতে কম্বিং অপারেশন চালানোর দাবি জানান।  সমাবেশ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্র জনতা।

আপনার জেলার সংবাদ পড়তে