নেট দুনিয়ায় জনপ্রিয় সাংস্কৃতিক প্লাটফরম ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান গত ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার মিরপুর ১০ নাম্বারের হাংরী গেষ্ট রেস্টুরেন্টে বিশিষ্ট সমাজসেবী সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহবুব-উল আলম। বিশেষ অতিথি ছিলেন রেগুলেটরি অ্যাফেয়ার্স নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদী হাসান, কবি রাব্বানী সরকার। প্রধান বক্তা ছিলেন, কবি ফিরোজ আহমেদ স্বপন। বক্তব্য রাখেন হাজেরা সাথী, কামরুন নাহার আক্তার, ইশরাত জাহান মিনু, সেহেলি হক। ভার্চুয়ালে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী কন্ঠ শিল্পী ও ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা ফিরোজ মিয়া ও ভারত থেকে এডমিন অপূর্ব বিশ্বাস। কবি শাহ কামালের সঞ্চালনায় সাহিত্য সাংস্কৃতিক প্লাটফর্মে আবৃত্তি করেন, সুলতানা শরীফ, এস কামরুন নাহার, জান্নাত আরা, পান্না দেবনাথ, রফিকুল ইসলাম। সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী জিনাত আমান চৌধুরী, ইফাত আরা ইতি, রেহানা মোমেন, জুঁই জেসমিন সহ ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের স্বনামধন্য শিল্পীরা।