চাঁদপুর ৫ এপ্রিল ২০২৬ রোববার কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪০ মিনিটে চাঁদপুর ফেমাস হাসপাতালে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দীন আহমেদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল শোকবার্তায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, সালাউদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন একজন সুনামধন্য ব্যবসায়ী, চাঁদপুর ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব রাজনৈতিক নেতা এবং সমাজসেবক। তাঁর মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর নিকট তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। মহান রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।প্রেস বিজ্ঞপ্তি