হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও চেক তুলে দেন। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, প্রকল্প কর্মকর্তা নূর আল মামুন, সমবায় কর্মকর্তা ইসমাঈল তরফদার রাহী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুবদলের যুগ্ম আহবায়ক জসিম শিকদার, রনি আহম্দ প্রমুখ। ৯ জন অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ১৫ বান্ডিল ঢেউটিন ও ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।