লালপুরে ২দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৪:৫৬ পিএম
লালপুরে ২দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৭টি স্টলে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শনী উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এর আগে “ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে