চাঁদপুর রাজনৈতিক মামলায় হাজিরা দিলেন জেলা আ. লীগ সভাপতিসহ নেতাকর্মী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ পিএম
চাঁদপুর রাজনৈতিক মামলায় হাজিরা দিলেন জেলা আ. লীগ সভাপতিসহ নেতাকর্মী

 ০৭.০৪.২০২৬ইং তারিখ চাঁদপুর সদর কোর্টে রাজনৈতিক মামলায় হাজিরা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামসহ প্রায় দেড়শতাধিক নেতাকর্মি।এই দিন সকালে 

২০২৪ সালের রাজনৈতিক ও নাশকতার  ৫৭৯/২৪ নং মামলায় আসামিরা আমলি আদালত চাঁদপুর এ উপস্থিত হয়ে হাজিরা প্রদান করেন। এ মামলার ধার্য তারিখ ছিল মঙ্গলবার। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. জহিরুল ইসলাম জানান,২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে চাঁদপুর বাস স্ট্যান্ড, ফয়সাল মার্কেটসহ বিভিন্ন ঘটনায় রাজনৈতিক সাতটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে চারটি মামলা হচ্ছে চাঁদপুর সদরে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এসব মামলার আসামি। মামলাগুলোর আসামীর যারা-জামিনে আছেন ধার্য তারিখে তারা  আদালতে হাজিরা অব্যাহত রাখছেন।

আপনার জেলার সংবাদ পড়তে