মতলবে জাটকা ইলিশ ও মাছের পোনাসহ আটক ৩

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৫ পিএম
মতলবে জাটকা ইলিশ ও মাছের পোনাসহ আটক ৩

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হচ্ছে।  ৫৩ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় আটক ৩ জনকে আটক করা হয়।মোবাইল কোর্টে আটক ৩ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।  বৃহস্পতিবার (৯ এপ্রিল-২০২৬) দুপুর ১ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত আমিরাবাদ আড়ৎ এ অভিযান পরিচালনা করে ৫৩ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ ও ৩ জনকে আটক করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। আটক কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বিজয়নগর গ্রামের মকবুল হোসেনের ছেলে রুপ মিয়া (৩৮) কে  ৫হাজার টাকা ,নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের লিয়াকত আলীর ছেলে মো: আরমান (২৭) কে আট হাজার টাকা ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বলাখী গ্রামের মেশাক আলী ছেলে আব্দুর রব (৫৫)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক মো: মাহবুবুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান,অভিযানে ৫৩ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় আটক ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের ১৮ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন,অভয়াশ্রম ও জাটকা রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে।  কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে