কুষ্টিয়ায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, দপ্তরি গ্রেপ্তার

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ পিএম
কুষ্টিয়ায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, দপ্তরি গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় একমাত্র আসামি স্কুলের দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে শিশুটির মা বাদী হয়ে মিরপুর থানায় মামলাটি দায়ের করেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম। তিনি জানান, মামলার একমাত্র আসামি হামিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি থাকা মেয়ে শিশুটির শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও হোসেন ইমাম বলেন মেয়েটির পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তা পজিটিভ পাওয়া গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে