মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০২:২৭ পিএম
মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারমেহেরপুরভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান, সমাজসেবা অফিসার আরশেদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ। এ মেলায় বিভিন্ন ক্যাটাগরির ১৬ টি স্টল ঠাঁই পেয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে