কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ পিএম
কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ বিশ্বাস (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সোহাগ বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের আছির উদ্দিন বিশ্বাসের ছেলে ।  কালীগঞ্জ থানা পুলিশ জানায়, রবিবার ভোর রাতে উপজেলার দেবরাজপুর গ্রামের আওলিয়া মসজিদের সামনের রাস্তা থেকে সোহাগ বিশ্বাসকে আটক করা হয় । সে সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।  এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, গ্রেফতার হওয়া আসমির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালঝিনাইদহতে প্রেরন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে