দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৮:১৫ পিএম
দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ক্যাম্প পাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ, ৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১২৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১,০৮,৪৮৫/- (এক লক্ষ আট হাজার চারশত পঁচাশি) টাকা।

দ্বিতীয় অভিযানে,জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চক বিলগাথুয়া মাঠ পাড়া এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৮,৫০০/- (আঠাশ হাজার পাঁচশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা সুসংহত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে