আশাশুনিতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলার ২০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল পর্যায়ের ৫ জন ও কলেজ পর্যায়ের ৫ শিক্ষার্থী, বিজ্ঞান প্রজেক্টে কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ ১ম ও আশাশুনি মহিলা কলেজ ২য় স্থান অধিকার করে এবং স্কুল পর্যায়ে শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ১ম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ২য় ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় ১ম, হাড়ীভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ২য় ও আশাশুনি সরকারি কলেজ ৩য় স্থান অধিকার করে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ আঃ সালাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।