চিতলমারীতে

নীল পূজায় আগুন সন্ন্যাস, জ্বলন্ত অগ্নিকুণ্ডে ভক্তদের নৃত্য

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ পিএম
নীল পূজায় আগুন সন্ন্যাস, জ্বলন্ত অগ্নিকুণ্ডে ভক্তদের নৃত্য

বাগেরহাটের চিতলমারী উপজেলার ডাকাতিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির চত্বরে নীল পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী আগুন সন্ন্যাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাত ৯টায় এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সনাতন ধর্মাবলম্বী উৎসুক নারী-পুরুষ এখানে ভীড়জমান।  প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই পূজায় আগুন সন্ন্যাস ছিল প্রধান আকর্ষণ। ধর্মীয় বিশ্বাস ও মানত পূরণের উদ্দেশ্যে ভক্তরা জ্বলন্ত আগুনের উপর দিয়ে নেচে নেচে আগুন নিভিয়ে দেন। এ দৃশ্য দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থী। স্থানীয় ভক্তরা জানান, নীল পূজা তাদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে আগুন সন্ন্যাস সম্পন্ন হয়েছে। মন্দির কর্তৃপক্ষ আরও জানায়, আগামী মঙ্গলবার পূজা ও স্নান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।