কাউখালীতে

তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০২:৩০ পিএম
তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা

পিরোজপুরের কাউখালী  উপজেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের উৎসব”ও “নতুন কুঁড়ি স্পোর্টস”কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, শিক্ষক নেতা শামসুর রহমান মিজান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।সভায় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠক, যুব প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন তারুণ্যের উৎসবকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আওতায় শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে