ডোপ টেস্টে ধরা পরলো উজিরপুরের তিন পুলিশ সদস্য

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২২ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ পিএম
ডোপ টেস্টে ধরা পরলো উজিরপুরের তিন পুলিশ সদস্য

মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের চলমান অভিযানের মধ্যেই বরিশালের উজিরপুর মডেল থানার তিনজন কনস্টবলের ডোপ টেস্টের ফলাফল পজেটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে পুরো পুলিশ বিভাগের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উজিরপুর মডেল থানা পুলিশ ও উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বিষয়টি অস্বীকার করলেও জেলা পুলিশ সুপার দুইজনের তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, পুলিশের সকল সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় নিয়ে আসার অংশ হিসেবে গত ১৭ থেকে ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। এতে তিনজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি ধরা পরে। পরবর্তীতে তাদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়। সূত্রে আরো জানা গেছে, ওই তিনজনকে পূনরায় টেস্টের জন্য ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সেখানের টেস্টেও একই রিপোর্ট আসলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। তবে সংশ্লিষ্ট তিন কনস্টেবলের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন থাকায় তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত), ওসি এবং উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাটি অস্বীকার করেছেন। তবে বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান দুইজন পজেটিভ পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেছেন, পুলিশের ডোপ টেস্ট একটা চলমান প্রক্রিয়া। এটা আগে হয়েছে, এখনো হচ্ছে। ফলাফল পজটিভ পাওয়া পুলিশ সদস্যেদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে