প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর সংরক্ষণ, ব্যবস্থাপনা, পরিকল্পনা এবং পরিচালনা নির্দেশিকা প্রনয়ন বিষয়ে মত বিনিময় সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ইবিএম-ইসিএ এই সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় পরিবেশ অধিদপ্তরের প্রকল্প ব্যবস্থাপক সাঈদ রিয়াদ প্রকল্প বিষয়ক মাল্টিমিডিয়া উপস্থাপন করেন। তাছাড়া আসন্ন প্রজনন মৌসুমে হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষা, নদী দূষণরোধ, হালদা নির্ভর লোকজনদের বিকল্প কর্মসংস্থান নিয়ে করনীয় বিষয়ে মতামত উপস্থাপনের জন্য ধারনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ইবিএম - ইসিএ পরামর্শক বলাই চন্দ্র ভৌমিক ও পরামর্শক ইকিউএমএস মোঃ সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন, হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, ডিম সংগ্রহকারী মোঃ শফিউল আলম , হালদা নদীর পাহাড়াদার মোঃ শহিদুল্লাহ। মত বিনিময় সভায় বক্তারা বলেন হালদা নদী দেশের সম্পদ। এই নদীকে রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। তাই নদী রক্ষায় সস্মিলিত উদ্যোগ দরকার। তাই সকল ভেদাভেদ ভুল গিয়ে প্রত্যেককে একযোগে কাজ করতে। তাছাড়া হালদা নদী নিয়ে যেসব সংস্থা কাজ করছে তাদের মধ্যে সমন্বয় দরকার। সমন্বয় না করে যার যার মত করে কাজ করলে হালদা নদীর সুফল পাওয়া কস্টকর হবে।