চাটমোহরে কাবদের ষষ্ঠক নেতা কোর্স অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৫:২৪ পিএম
চাটমোহরে কাবদের ষষ্ঠক নেতা কোর্স অনুষ্ঠিত

পাবনার চাটমোহর উপজেলা স্কাউটের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাবদের ষষ্ঠক কাব কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল উপজলার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। গতকাল শুক্রবার কোর্সের সমাপনী ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউট কমিশনার কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী ও সমাপনী দিনে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্কাউট সম্পাদক জাহিদ হোসেন,পাবনা জেলা কাব লিডার জাহাঙ্গীর আলম রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আঃ গণি,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,উপজেলা কাব লিডার মুকুল হোসেন প্রমুখ। কাব কোর্সে উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবদল অংশগ্রহণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে