আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে কর্মসূচি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ কুমার গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আরএমও ডাঃ প্রসুন কুমার মণ্ডল, মেডিকেল অফিসার ডাঃ আমিনুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান প্রমূখ।সভায় ষাটোর্ধ্ব ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য বিধি বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।