দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে গৃহ বধুকে পিটিয়ে আহত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ পিএম
দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে গৃহ বধুকে পিটিয়ে আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুত অফিসে পূর্ব শত্রুতার জেরধরে মোছাঃ  মারজু আক্তার রিতাকে পিটিয়ে আহত করেছে দৌলতপুরের হোসেনাবাদ এর আব্দুস সামাদ ও মহসিন আলী। আহত গৃহবধূ মারুজা আক্তার রিতার স্বামী হোসেনাবাদের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান জানান তার স্ত্রী সহ তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুস সামাদও মহসিন আলী  তাদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে গৃহবধূকে মারপিট করতে থাকলে এলাকাবাসী এসে বাধা দেয় তখন তারা খুন যখমের হুমকি হুমকি দিয়ে চলে যায়।ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। এ ব্যাপারে গৃহবধূর মারজু আক্তার রিতার স্বামী হোসেনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান  ঐ দিনই এ ব্যাপারে দৌলতপুর থানা অভিযোগ দায়ের করেছে।