প্রশংসায় ভাসছেন নারী নেত্রী তানিয়া মাহমুদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ পিএম
প্রশংসায় ভাসছেন নারী নেত্রী তানিয়া মাহমুদ

প্রচন্ড তাপদাহের মাঝে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের সংক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারীনেত্রী তানিয়া মাহমুদ।

জানা গেছে, গৌরনদী পৌরসভার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও গৌরনদী পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে রবিবার তিনি (তানিয়া মাহমুদ) নিজ হাতে পানি, স্যালাইন ও ড্রাই কেক বিতরণ করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে নারী নেত্রী বিউটি আক্তার, সিমা আক্তার, রানু শরীফ, নারগিস আক্তার, নাহার বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে সুশীল সমাজসহ নেটিজেনরা নারী নেত্রী তানিয়া মাহমুদের ভূয়শী প্রশংসা করেন। এ ব্যাপারে নারী নেত্রী তানিয়া মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে