বরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার তার সরকারি ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করার পর বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরে। ওই পোস্টে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম সরওয়ার উল্লেখ করেছেন, "সম্মানিত মুলাদীবাসী, উপজেলা নির্বাহী অফিসার, মুলাদী এর অফিসিয়াল মোবাইল নম্বর ৮৮০১৩১৮২৫৬৩৩৮ কিছু অসাধু চক্র ক্লোন করেছে। সবাইকে সচেতন থাকার জন্য এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি"।
সূত্রমতে, ইতোমধ্যে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করা হয়েছে। থানা পুলিশ ইউএনও'র সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন করার ব্যাপারে প্রতারক চক্রকে ধরতে অনুসন্ধান শুরু করেছেন।