ময়মনসিংহে

আশ্রাব হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:১৮ পিএম
আশ্রাব হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালে ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ডাদেশ ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর হোসেন (৫৭), নূর হোসেনের ছেলে উজ্জ্বল মিয়া (৩২) ও সোহরাব আলীর ছেলে সহিদুল (৩৭)। এছাড়া ইছব আলীর ছেলে সোহরাব আলী (৬২), সোহরাব আলীর -্ত্রী -^রূপা খাতুন (৫৭) ও নূর হোসেনের -্ত্রী রেহেনা খাতুন (৫৪)কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, বাদী ও আসামীরা প্রতিবেশী এবং তাদের সাথে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। ২০১৪ সালের ১৮ জানুয়ারি ঘটনার দিন সকালে অভিযুক্তরা পুর্বপরিকল্পিতভাবে আশ্রাব আলীর উপর চড়াও হয় এবং গালিগালাজ  করে। এক পর্যায়ে আসামী সোহরাব আলীর হুকুমে দেশীয় অ-্ত্রস-্ত্র নিয়ে কৃষক আশ্রাব আলীর উপর হামলা চালিয়ে হত্যা করে। পরদিন নিহত আশ্রাব আলীর ছেলে জুলহাস উদ্দিন ছয়জনকে আসামী করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা করে। মামলায় তদন্ত, ১৫ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন, জেরা আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্য-্ত করে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এই রায়ে অভিযুক্ত সোহরাব আলী, -^রূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামালায় রাস্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন ও অ্যাডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান আসামী পক্ষের মামলাটি পরিচালনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে